বিয়ে সারলেন ‘ত্রিনয়নি’র শ্রুতি, পাত্র পরিচালক স্বর্নেন্দু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ে সারলেন ‘ত্রিনয়নি’র শ্রুতি, পাত্র পরিচালক স্বর্নেন্দু
মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩



বিয়ে সারলেন ‘ত্রিনয়নি’র শ্রুতি, পাত্র পরিচালক স্বর্নেন্দু

সাত পাকে বাঁধা পড়লেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। পাত্র পরিচালক স্বর্নেন্দু সমাদ্দার। দীর্ঘ দিনের প্রেম পেল পরিণতি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সিঙ্গেল স্ট্যাটাস বদলে ‘ম্যারিড’ লিখলেন দুজনেই।

জনপ্রিয় এক বিনোদন চ্যানেলে ‘ত্রিনয়নি’ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন শ্রুতি দাস। সেই ধারাবাহিকেরই পরিচালক ছিলেন স্বর্নেন্দু সমাদ্দার। সেখান থেকেই শুরু সম্পর্কের। শ্রুতিই প্রথম নিজের ভালোলাগা স্বর্নেন্দুকে জাহির করেন। যদিও শুরুতে স্বর্নেন্দুর পছন্দ ছিল না শ্রুতিকে। কিন্তু ধীরে ধীরে স্বর্নেন্দুর মনে জায়গা করে নেয় শ্রুতি।

‘ত্রিনয়নি’ ধারাবাহিক থেকেই স্বর্ণ-শ্রুতির প্রেমের রসায়ন জনপ্রিয় হয়ে ওঠে টলি পাড়ায়। খুব অল্প সময়েই দুজন টেলিভিশন দুনিয়ার অফস্ক্রিন পাওয়ার কাপল হয়ে ওঠেন। প্রথমে শ্রুতির পরিবারের অমতেই চলছিল দুজনের প্রেম। তারপর যদিও সম্মতি আসে শ্রুতির পরিবার থেকে।

রোববার দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শ্রুতি-স্বর্নেন্দু। বিয়ের সাজে চমক দিয়েছেন বর-কনে। বেনারসির সঙ্গে রূপোর গয়নায় সেজেছিলেন শ্রুতি। সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যুড মেকআপ। আর শ্রুতির সঙ্গে মিলিয়ে স্বর্নেন্দুর পাঞ্জাবিও ছিল একই রঙের।

পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়াভাবেই বিয়ে সারলেন দুজনে। বিয়ের ছবি নেট দুনিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী শ্রুতি দাস। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘জাব তাক হ্যায় জান’। বিয়ের ছবি সামনে আসা মাত্রই শুভেচ্ছায় ভরেছে শ্রুতির সোশ্যাল ওয়াল।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৪৭   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
বাবুরচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমারের রাজকীয় বিদায় সংবর্ধনা
আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ