নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
বুধবার, ১২ জুলাই ২০২৩



নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

জেলায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মদনপুরের কেওঢালা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল উল্টে দুইআরোহী নিহত হয়েছেন।
নিহত দু’জন হলেন- আমানউল্লাহ আমান (৩৫) ও শিশির মিয়া (২৮)।
আজ বুধবার বিকাল সাড়ে তিনটায় মোটরসাইকেলে যোগে জেলার মদনপুর থেকে জাঙ্গাল যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমানুল্লাহ আমান পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাচ্ছের মিয়ার ছেলে এবং নিহত শিশির মিয়া জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে। তরা সম্পর্কে আপন মামাতো-ফুপাতো ভাই।
কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর ইব্রাহীম মিয়া জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল উল্টে যায়। এতে মোটর সাইকেলের আরোহী আমানউল্লাহ আমান ও শিশির মিয়া মারা গেছেন। ঘটনাস্থলেই তারা দু’জন নিহত হন।
তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৫৭   ৬৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ