কাঁচপুর সেতুতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাঁচপুর সেতুতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহতের ঘটনায় গ্রেপ্তার ২
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩



কাঁচপুর সেতুতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রোহান নামে এক যুবক নিহতের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃরা হলো- সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকার মৃত নূর ইসলামের ছেলে শাহ আলম (৩৫) এবং একই থানার বাগানবাড়ি এলাকার মৃত রুহুল আমিনের ছেলে ইমরান হোসেন (৩২)।

এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, নগদ ১হাজার ৫শ’ টাকা ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এরআগে বুধবার রাতে ফতুল্লা থানার তল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাংরোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ১০ জুলাই রাতে রোহান (২২) ও রিপন (২০) নামের দুই ভাই তারাবোর উদ্দেশ্যে চট্টগ্রামের পটিয়া থেকে সৌদিয়া বাসে উঠলে পরদিন ১১ জুলাই ভোর ৫টায় তারা নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে নামেন।

পরে তারা ঢাকাগামী মহাসড়কের উপর আসলে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা দুই ছেলেকে আটকে ভয়ভীতি দেখিয়ে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে। তখন দুই ভাই তাদের টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দেন।

বাধা দেওয়ায় সাথে সাথে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি পেটে ও বুকে ছুরিকাঘাত করেন ছিনতাইকারীদের। এতে তারা গুরুতর জখম হন।

পুলিশ সুপার আরও বলেন, পরবর্তীতে ভুক্তভোগীদের ডাক চিৎকার শুনে তাদের চাচাতো ভাই গোলাম মোস্তফাসহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে পুলিশের সহায়তা নেন। পরে সেখানে থাকা মানুষজন তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক আরমানুল ইসলাম রোহানকে মৃত ঘোষণা করেন এবং আরেক ভাই আরমানুল ইসলাম রিপন (২০) তখন থেকে আইসিইউতে ভর্তি আছেন।

দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৩২   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ