নারায়ণগঞ্জে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩



নারায়ণগঞ্জে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা

বিশ্ব টিকাদান সপ্তাহ-২০২৩ উপলক্ষে নারায়ণগঞ্জে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সরকার দেশের সকল শিশুকে শতভাগ টিকাদান কর্মসূচির আওতায় আনার চেষ্টা করছে।

এজন্য সংশ্লিষ্ট দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশ্ব টিকাদান সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে। শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব অভিভাবকদের। এজন্য অভিভাবকসহ সংশ্লিষ্টদের বেশি সচেতন হওয়া প্রয়োজন।

এ পর্যন্ত দেশের ৮৪ শতাংশ শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হয়েছে। করোনাকালীন এই কর্মসূচি কিছুটা বাঁধাগ্রস্ত হয়েছিলো। সঠিক সময়ে টিকা দেওয়ার মাধ্যমে শিশুদের রোগমুক্ত রাখা যায়। সকলের সার্বিক প্রচেষ্টায় শিশুমুত্যু ও মাতৃমুত্যু হার হ্রাস পেয়েছে, টিকাদানের হার বৃদ্ধি পেয়েছে এবং ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল গ্রহণের হারও বেড়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আফম মুশিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মৌসুম বাঈন হীরা, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক স্বপন কুমার শর্মা ও জেলা বিশেষ শাখার ডিআইও-৩ মো. আসলাম মিয়া।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তারের সঞ্চালনায় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ইপিআই স্পেশালিষ্ট (ইউনিসেফ বাংলাদেশ ) ডা. ফারহানা রহমান। বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের এসআইএমও মো. মোর্শেদুল ইসলাম।

জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমানের তত্ত্বাবধানে এডভোকেসী সভায় জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা -কর্মচারী ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:২২   ৫৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ