ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কাজ করার আহ্বান বিএসএমএমইউ উপাচার্যের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কাজ করার আহ্বান বিএসএমএমইউ উপাচার্যের
শনিবার, ১৫ জুলাই ২০২৩



ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কাজ করার আহ্বান বিএসএমএমইউ উপাচার্যের

ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ই ব্লকে ১৪ শয্যার নতুন ডেঙ্গু কর্নার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
তিনি আরো বলেন, জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করতে হবে। এবছর ডেঙ্গুর প্যাটার্নটা একটু ভিন্ন। দেখা যাচ্ছে ডেঙ্গু রোগীরা এর আগে একাধিকবার আক্রান্ত হয়েছিল। ফলে রোগীদের হেমোরেজিক এর সম্ভাবনা বেশি থাকে। কোনো কোনো রোগীর দ্রুত অবনতি হচ্ছে। এরকম হলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে।
তিনি আরো বলেন, সাধারণ জরুরি বিভাগ, ইন্টারনাল মেডিসিন বিভাগ, শিশু বিভাগে, এইচডিইউতে ইতোমধ্যে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় এই কর্নার চালু করা হলো। প্রয়োজনে এফ ব্লকেও ডেঙ্গু কর্নার চালু করা হবে। বর্তমানে মোট ৫০ শয্যার ডেঙ্গু কর্নার চালু রয়েছে। এর সঙ্গে বহির্বিভাগে অনেক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:২৭:৫০   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ
মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ