শুধুমাত্র জ্ঞান অর্জনই নয়, দক্ষতা ও সুযোগ থাকতে হবে : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » শুধুমাত্র জ্ঞান অর্জনই নয়, দক্ষতা ও সুযোগ থাকতে হবে : শিক্ষামন্ত্রী
শনিবার, ১৫ জুলাই ২০২৩



শুধুমাত্র জ্ঞান অর্জনই নয়, দক্ষতা ও সুযোগ থাকতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই হবে না, অর্জিত জ্ঞান প্রয়োগ করার জন্য দক্ষতা ও সুযোগ থাকতে হবে।তিনি বলেন, দক্ষ লোক বেশি তৈরি করা প্রয়োজন। কেউ দক্ষতা অর্জন করতে পারলে নিজের আয়-রোজগার বাড়বে এবং দেশের সার্বিক উন্নয়ন হবে।
আজ চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার উদ্দেশ্যে হচ্ছে একজনকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা; যাতে দক্ষ কর্মী হয়ে বিদেশ গিয়ে দ্রুত কর্মসংস্থান করতে পারেন।
তিনি বলেন, বর্তমানে কুমিল্লা এবং চাঁদপুরে প্রবাসীর সংখ্যা বেশি। প্রবাসীদের যে সংখ্যা সে অনুপাতে চাঁদপুরের অবস্থান অষ্টম। কিন্তু প্রবাসীদের আয়ের হিসেবে আমাদের অবস্থান পঞ্চম। অন্য জেলার তুলনায় তারা একটু বেশি আয় করছেন।
গত বছর এই জেলা থেকে ৪৫ হাজার লোক বিদেশে গিয়েছেন, প্রশিক্ষিত ও দক্ষ হয়ে চলতি বছর ১ লাখ কর্মী যাবেন বলেও আশা করেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, দালাল চক্র থেকে সবাইকে সচেতন থাকতে হবে। যদি সবাই সচেতন হয় তাহলে দালাল কমে আসবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান ও পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ এর ফলক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ২২:৩২:৪২   ৩৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ