দিনাজপুরে ট্রা‌ক-ভটভটি মুখোমুখি সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে ট্রা‌ক-ভটভটি মুখোমুখি সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত
বুধবার, ১৯ জুলাই ২০২৩



দিনাজপুরে ট্রা‌ক-ভটভটি মুখোমুখি সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত

দিনাজপু‌রের বির‌ল উপজেলায় ট্রা‌ক-ভটভটি মুখোমুখি সংঘর্ষে এক পল্লী চিকিৎসক নিহত হ‌য়ে‌ছেন। এ সময় গুরুতর আহত হ‌য়ে‌ছেন আরেও একজন।

বুধবার (১৯ জুলাই) সকাল সা‌ড়ে ১০টার দিকে দিনাজপুর-‌বোচাগঞ্জ সড়‌কের বাজনাহার বাজার সংলগ্ন তৈয়বপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

নিহতের নাম লক্ষ্মীকান্ত রায় (৫৫)। তিনি বীরগঞ্জ উপ‌জেলার মা‌হেরপুর গ্রামের মৃত সম্ভু চন্দ্র রা‌য়ের ছেলে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

স্থানীয়রা জানান, ভটভটিটি বোচাগঞ্জ থে‌কে দিনাজপুর শহরে আসার সময় বিরল উপ‌জেলার তৈয়বপুর বটতলায় আস‌লে অপর দিক থে‌কে আসা এক‌টি মালবাহী ট্রাক‌ের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ভটভটির যাত্রী লক্ষ্মীকান্ত রা‌য়ের মৃত‌্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেক যাত্রী‌কে উদ্ধার ক‌রে নিকটস্থ হাসপাতা‌লে প‌াঠা‌নো হয়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৩:৩২:৫১   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জের রাজনৈতিক সম্প্রীতি অন্য জেলায় বিরল: ডিসি
শহীদ পরিবারের পাশে থাকবে নাসিক, চাকরির আশ্বাস সাখাওয়াতের
জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করিম
গুম-খুন ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্রাজ্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ - স্বাস্থ্যমন্ত্রী
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মেলান্দহের স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ