দেশের উন্নতি কত দ্রুত করা যায়, সে লক্ষ্যে কাজ করছে সরকার: শেখ হাসিনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের উন্নতি কত দ্রুত করা যায়, সে লক্ষ্যে কাজ করছে সরকার: শেখ হাসিনা
বুধবার, ১৯ জুলাই ২০২৩



দেশের উন্নতি কত দ্রুত করা যায়, সে লক্ষ্যে কাজ করছে সরকার: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নতি কত দ্রুত করা যায়, সে লক্ষ্যে কাজ করছে সরকার।

বুধবার (১৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করতে পেরেছে। তার ফল এখন জনগণ দেখছে।

তিনি বলেন, ভৌগোলিক সীমাবদ্ধতা ও বিপুল জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত কঠিন কাজ। জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত পরিবেশ, আত্মমর্যাদা-আন্তরিকতা নিয়ে কাজ করলে উন্নত-সমৃদ্ধ দেশ গড়া সম্ভব।

সরকারপ্রধান বলেন, সচিবদের কর্মদক্ষতায় অর্থনৈতিক চাপ সত্ত্বেও দেশ পরিচালনায় গতিশীলতা ধরে রাখা সম্ভব হয়েছে। সব ধরনের দুর্যোগ মোকাবিলা করেই দেশ এগিয়ে যাবে। আর যেন এ দেশটি পিছিয়ে না পড়ে, সেদিকে খেয়াল রেখে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে।

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করেই দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, ততবারই চেষ্টা করেছে বা করছে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে, নিজেদের নয়। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার; যে কারণে তাড়া আছে আমাদের, সময় তো ফুরিয়ে যায়। আমরা কতটুকু এগোতে পারলাম, মানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা–সেটাই হচ্ছে বড় কথা। সেই সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা। কাজেই আজ আমরা বলতে পারি, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ চলতে পেরেছে, আর আমরা সেটা করতে পেরেছি।’

বাংলাদেশ সময়: ১৩:৩৮:৩২   ৩৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বন্দরে বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ডাকাত
নৃগোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি অত্যন্ত অপমানজনক : সংস্কৃতিমন্ত্রী
আলফাডাঙ্গার উন্নয়নে প্রায় ৫ কোটি টাকার বরাদ্দের কথা জানালেন এমপি ইলিয়াস মোল্লা
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের একক ও জোরালো অবস্থানের আহ্বান শামার
মসজিদ-মাদরাসা নৈতিকতা-মূল্যবোধ বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ