আলজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩৪

প্রথম পাতা » আন্তর্জাতিক » আলজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩৪
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩



আলজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩৪

আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে আলজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর তামানসারেতে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দক্ষিণের শহর তামানসারেতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৪টার দিকে একটি বাস এবং একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষের পর বিস্ফোরণ হয়। সেসময় আগুনে দগ্ধ হয়ে ৩৪ জন যাত্রী মারা গেছেন। আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

আলজেরিয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়। সরকারি হিসাব বলছে, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৯০৭ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২:১৪:৫৪   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ