হুগলির ডন ‘হুব্বা’ মোশাররফ করিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » হুগলির ডন ‘হুব্বা’ মোশাররফ করিম
রবিবার, ২৩ জুলাই ২০২৩



হুগলির ডন ‘হুব্বা’ মোশাররফ করিম

টলিউডের সিনেমায় বাংলাদেশি অভিনয়শিল্পীদের আনাগোনা বেড়েছে। অবশ্য নাটক, ওয়েব সিরিজ দিয়ে আগেই ওপার বাংলায় জনপ্রিয়তা পেয়েছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। টলিউড অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসুর হাত ধরে দ্বিতীয়বারের মতো কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে।

নব্বই দশকের শেষের দিকে উত্থান ঘটে হুব্বা শ্যামল নামক এক গ্যাংস্টারের। হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই শ্যামল। এমনই এক গ্যাংস্টারের জীবনকে কেন্দ্র করে নতুন ছবি তৈরি করেছেন পরিচালক ব্রাত্য বসু। ছবির নাম ‘হুব্বা’। এতে নাম ভূমিকায় দেখা যাবে বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমকে। ছবিতে পৌলমী বসুসহ অভিনয় করেছেন নাট্যজগতের বেশ কিছু শিল্পী।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘হুব্বা’ ছবির ফার্স্টলুক ভিডিও। যেখানে গলায় গাঁদা ফুলের মালা জড়িয়ে সকলের মাঝে দাঁড়িয়ে মোশাররফ। তার দু’পাশে দাঁড়িয়ে বাকিরা। এই ছবি প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে পরিচালক ব্রাত্য বলেন, “থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই পরিচিত ছিলেন। খুন, জখম, ড্রাগ পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তার নামে। একসময় তিনি ভোটে দাঁড়াতেও চান। যতবারই তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, প্রতিবারই জামিন পেয়ে গিয়েছিলেন। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

‘হুব্বা’ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। ব্রাত্য এবং ফিরদৌসল জুটিকে আগেও দর্শক দেখেছেন। প্রযোজক-পরিচালক জুটির এটি দ্বিতীয় ছবি।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালে ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ ছবিতে দেখা যায় মোশাররফ করিমকে। এতে মকর ক্রান্তি চ্যাটার্জি চরিত্রে তার অভিনয় সেসময় ব্যাপক প্রশংসা কুড়ায়।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৩৯   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ