ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতলো পাকিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতলো পাকিস্তান
রবিবার, ২৩ জুলাই ২০২৩



ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতলো পাকিস্তান

টানা দ্বিতীয়বারের মত ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতলো পাকিস্তান ‘এ’ দল।
পঞ্চম আসরের ফাইনালে আজ পাকিস্তান ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে চিরপ্রতিন্দ্বন্দি ভারত ‘এ’ দলকে। গ্রুপ পর্বে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিলো পাকিস্তান।
এর আগে ২০১৯ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ আসরের শিরোপা জিতেছিলো পাকিস্তান। ইমার্জিং এশিয়া কাপের পাঁচ আসরের মধ্যে সর্বোচ্চ দু’বার করে শিরোপা জয়ের নজির গড়লো শ্রীলংকা ও পাকিস্তান। একবার শিরোপা জিতেছে ভারত।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট হাতে নেমে তায়েব তাহিরের সেঞ্চুরি ও অন্য দুই ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। তাহির ৭১ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় ১০৮ রান করেন । এছাড়া সায়েম আইয়ুব ৫৯ ও শাহিবজাদা ফারহান ৬৫ রান করেন।
জবাবে পাকিস্তানের বোলিং তোপে ৪০ ওভারে ২২৪ রানে অলআউট হয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন অভিষেক শর্মা। পাকিস্তানের হয়ে বাঁ-হাতি স্পিনার সুফিয়ান মুকিম ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন তাহির।
সেমিফাইনালে ভারতের কাছে ৫১ রানে হেরে এবারের টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ ‘এ’ দল।

বাংলাদেশ সময়: ২৩:০৪:০৩   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ