মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তরুণদের ভূমিকা রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তরুণদের ভূমিকা রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
রবিবার, ২৩ জুলাই ২০২৩



মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তরুণদের ভূমিকা রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তরুণদের ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত ধারার লোকজন ক্ষমতা কুক্ষিগত করেছিল। কিন্তু বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে দেশ এগিয়ে যাচ্ছে বলে বাংলাদেশ থেমে থাকেনি।
প্রতিমন্ত্রী আজ রোববার রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ফয়জার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, উপদেষ্টা প্রফেসর ডক্টর মো. সাইদুর রহমান খান, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য আনন্দ কুমার ভৌমিক, ট্রাস্টি বোর্ডের মহাসচিব এ কে এম কামরুজ্জামান, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ ও চিফ আর্কিটেক্ট পেট্রিক ডি রোজারিও।
প্রতিমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এক সময় বিশ্বকে নেতৃত্ব দিবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি মর্যাদার জায়গায় গেছে। বর্তমানে দেশে জঙ্গিবাদ নেই। তারা সংকুচিত হয়ে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দিন বদলের সনদ বাস্তবায়নের ডাক দিয়েছিলেন-উল্লেখ করে খালিদ মাহমুদ বলেন, এর আগে শিক্ষা ব্যবস্থা যে তিমিরের ছিল সেখানেই রয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা যে জায়গায় ছিল সেখানেই রয়ে গেছে। তরুণ সমাজের চিন্তাভাবনার পরিবর্তন হয়নি। প্রধানমন্ত্রী দিন বদলের সনদের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। দিন বদলের সনদ বাস্তবায়ন করেছেন। দেশ এগিয়ে যাচ্ছে। আর এখন সংবিধানের বাইরে কোন কিছু করার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ২৩:২০:৪৫   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ