আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে চাষাঢ়ায় দুর্ঘটনা, ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে চাষাঢ়ায় দুর্ঘটনা, ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২
সোমবার, ২৪ জুলাই ২০২৩



আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে চাষাঢ়ায় দুর্ঘটনা, ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন নিয়ন্ত্রণে যাওয়ার সময় শহরের চাষাঢ়ায় সড়ক দুর্ঘটনা, ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন।

সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে শহরের চাষাঢ়ায় দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ইকবাল বাহার বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফতুল্লায় ফকির অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যাচ্ছিল ফায়ার সার্ভিসের ওই গাড়িটি। এ সময় চাষাঢ়ায় ওই গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসসহ চারটি গাড়ির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়িচালক ও এক পথচারী নিহত হন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:২২:২০   ৬১৪ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন
দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ
প্রতিবন্ধী ব্যক্তিদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি : হুইপ দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ