শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত
বুধবার, ২৬ জুলাই ২০২৩



শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত

ঢাকা, ২৬ জুলাই, ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ জাতীয় সংসদের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত-কে শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪১:১৫   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন
জনকল্যাণ কর্মসূচির বিরোধিতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরের হালখাতা খুলেছে: নাহিদ ইসলাম
বগুড়াকে দেশের অন্যতম শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে : শিক্ষামন্ত্রী
মৌলভীবাজারের জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে উদ্যোগ নিয়েছে সরকার : শ্রমমন্ত্রী
রূপগঞ্জে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
পুলিশের অস্ত্র-গুলি ছিনতাই মামলায় আরও একজন গ্রেফতার
ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির
কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ