ফতুল্লায় অটোরিকশার কারখানায় বিস্ফোরণ, আহত ১৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় অটোরিকশার কারখানায় বিস্ফোরণ, আহত ১৫
শনিবার, ২৯ জুলাই ২০২৩



ফতুল্লায় অটোরিকশার কারখানায় বিস্ফোরণ, আহত ১৫

নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল এলাকায় অটোরিকশা তৈরির কারখানায় ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১৫ জন।

শনিবার (২৯ জুলাই) সকালে ফতুল্লার ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। মুহূর্তেই কারখানাটির চারপাশের দেয়ালসহ ভেঙে পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে গুরুতর ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফতুল্লার কাশীপুরের হাসান (৩০), কাউসার (২৫), মো রানা (৩৫), টিটু (৩৭), সাফো (৫৫), আলী আকবর (২৪), আব্দুল আলী (অজ্ঞাত), আব্দুর রাজ্জাক (৩৯), মোরশেদ (৫৩), মিনু (৪৮), তাহের দেওয়ান (অজ্ঞাত)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আনুমানিক সকাল সাড়ে ৯টায় আমরা ফোন পাই। মুসকান টাওয়ার ভবনটির ৪র্থ তলা সম্পন্ন করা হয়েছে, ৫ম তলায় কাজ চলছে। এখানে নিচতলায় একটি অটোরিকশার শোরুম ছিল। সেখানে ৫০টির মতো অটোরিকশা ছিল। ব্যাটারি ও এসিডও ছিল। সকালে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের ফলে ভবনটির নিচতলার চারিদিকেত দেয়াল ধসে পড়ে। অটোরিকশা যা ছিল তা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ভবনটির ভিম এবং কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের ভিম ও কলাম ক্ষতিগ্রস্ত হলে বেজমেন্ট ঝুঁকিতে থাকে তাই আমরা এটিকে ঝুঁকিপূর্ণ ভবন ঘোষণা করেছি। কাউকে এখানে প্রবেশ করতে দিচ্ছি না।

দুর্ঘটনায় ১২ থেকে ১৫ জন এখানে আহত হয়েছেন। এদের মধ্যে ১১ জনের নাম পরিচয় পাওয়া গেছে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:৪৫   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ