মহারাষ্ট্রে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » মহারাষ্ট্রে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
শনিবার, ২৯ জুলাই ২০২৩



মহারাষ্ট্রে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

ভারতের মহারাষ্ট্রের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে রাজ্যের বুলধানা জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বুলধানার মালকাপুর এলাকায় নান্দুর নাকা ফ্লাইওভারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ছয় জনের প্রাণহানি ঘটে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ২০ জন।

মহারাষ্ট্রের নাশিক জেলার কর্মকর্তারা জানান, বাস দুটির মধ্যে একটি বালাজি ট্রাভেলস কোম্পানির এবং অন্যটি রয়াল ট্রাভেলসের। এর মধ্যে বালাজি ট্রাভেলস কোম্পানির বাসটি হিংগোলি জেলা থেকে অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিলেন। বাস দুটি নান্দুর নাকা ফ্লাইওভারে মুখোমুখি সংঘর্ষিত হয়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এতে ছয় জন যাত্রী নিহত হয়েছেন। আহত ২০ জন যাত্রীকে বুলধানার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় সামান্য আহত ৩২ জন যাত্রীকে কাছাকাছি অবস্থিত একটি গুরুদুয়ারাতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নিহতদের মধ্যে অমরনাথ যাত্রা থেকে ফেরা বাসটির চালকও রয়েছে।

হাইওয়ে পুলিশ বলেন, রাস্তা থেকে বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সম্প্রতি বুলধানা জেলায় সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়ে গেছে। এর আগে ১ জুলাই বুলধানা জেলায় বাসে আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়। আর ২৩ জুলাই জেলার নাগপুর-পুনে মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে সাত জন নিহত ও ১৪ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১৩:২৯:২২   ৩৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ