এডিস মশার লার্ভা পাওয়ায় আনোয়ার খান মডার্ন হাসপাতালকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » এডিস মশার লার্ভা পাওয়ায় আনোয়ার খান মডার্ন হাসপাতালকে জরিমানা
শনিবার, ২৯ জুলাই ২০২৩



এডিস মশার লার্ভা পাওয়ায় আনোয়ার খান মডার্ন হাসপাতালকে জরিমানা

হাসপাতাল ভবন, বেজমেন্ট ও স্টোর হাউজসহ ৬টি স্পটে মশার লার্ভা পাওয়ায় আনোয়ার খান মডার্ন হাসপাতালকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মনজুরুল হক মডার্ন হাসপাতালের জেনারেল ম্যানেজার নুরুল আমিন নেওয়াজকে এ জরিমানা আরোপ ও আদায় করেন।

এছাড়াও আজ করপোরেশনের আওতাধীন বনশ্রী, নবাবগঞ্জ, লালবাগ, আগামাসী লেন, বাংলাদেশ মাঠ, পশু হাসপাতাল, হাজি আবদুল মজিদ লেন, পাঁচ ভাই ঘাট লেন, নাসির উদ্দিন সরদার লেন, স্বামীবাগ, শ্যামপুর বালুর মাঠ, গ্রীন মডেল টাউন, মান্ডা ও মুগদা এলাকায় আরও ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ১৪টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক ধানমন্ডি-১৫ এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও আরেকটি বাসাবাড়িতে মশার লার্ভা পায় এবং আনোয়ার খান মডার্ন হাসপাতালকে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসিফ ৩ নম্বর ওয়ার্ডের বনশ্রী এলাকায় ৫৬টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং ২টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ ও লালবাগ এলাকায় ৫৭টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ৩৩ ও ৪২ নম্বর ওয়ার্ডের আগামাসী লেন, বাংলাদেশ মাঠ, পশু হাসপাতাল, হাজি আবদুল মজিদ লেন, পাঁচ ভাই ঘাট লেন ও নাসির উদ্দিন সরদার লেনে ১৭৫টি স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন এবং মশার লার্ভা পাওয়ায় ৫টি স্থাপনার বিরুদ্ধে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৪০ নম্বর ওয়ার্ডের স্বামীবাগ এলাকায় ৩৯টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়াও পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ৫৪ নম্বর ওয়ার্ডের শ্যামপুর বালুর মাঠ এলাকায় ৬৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সাত নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান ৭১ নম্বর ওয়ার্ডের গ্রীন মডেল টাউন এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আজকের অভিযানে সর্বমোট ৪৮২টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৪টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৪ মামলায় সর্বমোট ৩ লক্ষ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১২:৪৩   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত
১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান
ইসরায়েলের বেইত শেমেশে ইরানের হামলা, নিহত অন্তত ৮
১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী
তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী: শাহজাহান চৌধুরী
গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
জুলাই চার্টারের আলোকে পুলিশ মৃত্যুর বিষয়ে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকাশক্তি - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ