নারী বিশ্বকাপ: ফ্রান্সের কাছে হারলো ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » নারী বিশ্বকাপ: ফ্রান্সের কাছে হারলো ব্রাজিল
শনিবার, ২৯ জুলাই ২০২৩



নারী বিশ্বকাপ: ফ্রান্সের কাছে হারলো ব্রাজিল

পানামার বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে নারী বিশ্বকাপ ফুটবলে যাত্রা শুরু করেছিলো ব্রাজিল। দুর্দান্ত জয়ের পর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই হারের লজ্জা পেয়েছে ব্রাজিল।
আজ গ্রুপ-‘এফ’এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল।
অস্ট্রেলিয়ার ব্রিজবেনে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিলো ফ্রান্স। ১৭ মিনিটে আনে ইউজেনি লে সমারের গোলে এগিয়ে যায় ফরাসিরা।
৫৮ মিনিটে ডেবিনহার গোলে ম্যাচে ১-১ সমতা আনে ব্রাজিল। ৮৩ মিনিটে অধিনায়ক ওয়েন্ডি রেনার্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
এই জয়ে ২ ম্যাচে ১টি করে জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে শেষ ষোলোর পথে এগিয়ে গেল ফ্রান্স। সমানসংখ্যক ম্যাচে ১টি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল। ১টি করে ম্যাচ খেলা গ্রুপের অন্য দুই দল জ্যামাইকার আছে ১ পয়েন্ট এবং পানামা এখনও পয়েন্টের খাতা খুলেনি।

বাংলাদেশ সময়: ২২:০৯:০৪   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


গাজায় ফুটবল স্টেডিয়াম নির্মাণে প্রতিশ্রুতি ফিফার
আর্সেনালের সঙ্গে সাকার দীর্ঘমেয়াদী চুক্তি
উলভসের সঙ্গে ড্র করে ধাক্কা খেল আর্সেনাল
ইন্টারকে হারিয়ে শেষ ষোলোতে এক পা নরওয়ের ক্লাবের
মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নেপাল
ফারজানার শেষের ঝড়ে সেমিফাইনালে বাংলাদেশ
ভিনিসিয়ুসের জোড়া গোলে বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ
নেপালকে উড়িয়ে শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ
ধর্মঘট’ শেষে মাঠে ফিরেই রোনালদোর গোল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ