নারী বিশ্বকাপ: ইতালিকে বিধ্বস্ত করে নক আউট পর্বে সুইডেন

প্রথম পাতা » খেলাধুলা » নারী বিশ্বকাপ: ইতালিকে বিধ্বস্ত করে নক আউট পর্বে সুইডেন
শনিবার, ২৯ জুলাই ২০২৩



নারী বিশ্বকাপ: ইতালিকে বিধ্বস্ত করে নক আউট পর্বে সুইডেন

নারী বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলতে জায়গা করে নিয়েছে সুইডেন। আজ গ্রুপ-‘জি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেন ৫-০ গোলের ব্যবধানে হারিয়েছে ইতালিকে।
ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিলো সুইডেন। দ্বিতীয়ার্ধে আরও ২ গোলে বড় জয়ের স্বাদ পায় তারা। সুইডেনের পক্ষে জোড়া গোল করেন আমান্ডা ইলেস্টেড, বাকী ৩ গোল করেন যথাক্রমে- ফ্রিদোলিনা রল্ফো, স্টিনা ব্লাকস্টেনিয়াস ও রেবেকা ব্লমকভিস্ট।
এই জয়ে ২ খেলায় ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগেভাগেই নক আউট নিশ্চিত কলো সুইডেন। সমানসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ইতালি।
প্রথম ম্যাচে সুইডেন ২-১ গোলে হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে। ইতালি ১-০ গোলে হারিয়েছিলো আর্জেন্টিনাকে।

বাংলাদেশ সময়: ২২:৩৫:২৫   ৩৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ