আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
রবিবার, ৩০ জুলাই ২০২৩



আল কোরআন ও আল হাদিস

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আল হাদিস
আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, তাকে তার ভাই রাসূলুল্লাহ (সা)-এর গোসল সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি একটি পাত্রে এক সা’পরিমাণ পানি আনালেন। অতঃপর তিনি সেই পানি দিয়ে গোসল করলেন এবং মাথায় পানি ঢাললেন। আবু সালামা বলেন, এ সময় তাঁর ও আমাদের মাঝে পর্দা ছিল। (বুখারী-কিতাবুল গুস্লি)
আল কোরআন
সূরা আলে ইমরান
৪৪. এটা সেই অদৃশ্য বিষয়ক সংবাদ যা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করছি এবং যখন তারা নিজেদের কলসমূহ নিক্ষেপ করছিল যে, তাদের মধ্যে কে মারইয়ামের প্রতিপালন করবে, তখন তুমি তাদের নিকট ছিলে না এবং তারা যখন বিতর্ক করছিল তখন তুমি তাদের নিকট ছিলে না।
৪৫. স্মরণ কর, যখন ফেরেশতারা বলল, ‘হে মারইয়াম! নিশ্চয় আল্লাহ তাঁর পক্ষ থেকে (একটি পুত্র সন্তান জন্ম সংক্রান্ত) তোমাকে একটি কালিমার সুসংবাদ দিচ্ছেন, তার নাম মসীহ (সে পরিচিত হবে) ঈসা ইবনে মারইয়াম, সে সম্মানিত দুনিয়া ও আখেরাতে এবং সে আল্লাহর ঘনিষ্ঠদেরও অন্যতম।

বাংলাদেশ সময়: ০:১২:৩৮   ৩৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচপাম্প: প্রধানমন্ত্রী
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রী
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ