‘লাইব্রেরী কমিটি’র ৬ষ্ঠ বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘লাইব্রেরী কমিটি’র ৬ষ্ঠ বৈঠক
রবিবার, ৩০ জুলাই ২০২৩



‘লাইব্রেরী কমিটি’র ৬ষ্ঠ বৈঠক

ঢাকা, ৩০ জুলাই ২০২৩ : একাদশ জাতীয় সংসদের ‘লাইব্রেরী কমিটি’র ৬ষ্ঠ বৈঠক আজ কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার মোঃ শামছুল হক টুকু এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ ছানোয়ার হোসেন, মুহাম্মদ শফিকুর রহমান, ফখরুল ইমাম এবং মোকাব্বির খান বৈঠকে অংশগ্রহণ করেন।

লাইব্রেরি কমিটির ৫ম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন-অগ্রগতি পর্যালোচনা, লাইব্রেরী কমিটির ০২ নং সাব কমিটির প্রতিবেদন পর্যালোচনা ও উত্থাপন, সংসদ লাইব্রেরী কে ডিজিটাল লাইব্রেরীতে রূপান্তরের কার্যক্রম এবং সংসদ লাইব্রেরীর জন্য পুস্তক ক্রয় সংক্রান্ত বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে ০২ নং সাব কমিটির প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। সাব কমিটির বাছাইকৃত ১০২টি বই ক্রয়ের সুপারিশ করা হয়।

সংসদ লাইব্রেরিকে আধুনিকায়ন করতে কী কী পদক্ষেপ নেয়া প্রয়োজন এবং বর্তমানে সংসদ লাইব্রেরিতে কী কী রিসোর্স আছে সে বিষয়ে বাজেটসহ ধারণাপত্র তৈরি করে আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে অতিরিক্ত সচিব মাহবুবা পান্নাসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৯:৩৪   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র আশুরা
আল কোরআন ও আল হাদিস
বন্দরে সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ গ্রেপ্তার
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নপূরণ : সংসদ পরিদর্শনে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়
সরিষাবাড়ীতে ধুতুরা পাতা খেয়ে এনডিপির ৬ কর্মী অসুস্থ
মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
সোনারগাঁয়ে কৃষকরা পেলেন বিনামূল্যের বীজ-চারা-সার
নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ