নড়িয়া-সখিপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নড়িয়া-সখিপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
রবিবার, ৩০ জুলাই ২০২৩



নড়িয়া-সখিপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে ও শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরে আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও মিছিল করা হয়েছে।

আজ(বরিবার ৩০ জুলাই) স্ব স্ব এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এতে অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম পাইক, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কাওসার আহমেদ তকি, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সহ-সভাপতি জিতু মিয়া বেপারী, নাসির সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার প্রমূখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।
তাই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৩৩   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ