যারা সংস্কৃতি ও ক্রীড়া চর্চা করে তারা বিপথগামী হতে পারে না : মেহের আফরোজ চুমকি

প্রথম পাতা » ছবি গ্যালারী » যারা সংস্কৃতি ও ক্রীড়া চর্চা করে তারা বিপথগামী হতে পারে না : মেহের আফরোজ চুমকি
রবিবার, ৩০ জুলাই ২০২৩



যারা সংস্কৃতি ও ক্রীড়া চর্চা করে তারা  বিপথগামী হতে পারে না : মেহের আফরোজ চুমকি

মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, যারা সাংস্কৃতি ও ক্রীড়া চর্চা করে, তারা কখনো খারাপ কাজ করে না, বিপথগামী হতে পারে না।
আজ রোববার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। এ সময় কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় এক দিকে দেশের বীর সেনানীরা মহান যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। অন্যদিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে এদেশের সঙ্গীতশিল্পীরা যুদ্ধে অনুপ্রেরণা যোগায় এমন নানা গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করে অনুপ্রেরণা জুগিয়েছেন।
তিনি উপস্থিত অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনাদের সন্তানদের শুধু লেখাপড়া নয়, এর পাশাপাশি শিশুরা যেন সংস্কৃতি ও ক্রীড়া চর্চা করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ একেক জন শিশুর একেক রকম প্রতিভা রয়েছে। তাই সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে তাদের সেই প্রতিভা কাজে লাগিয়ে দেশের কল্যাণে এগিয়ে আসার সুযোগ করে দিতে হবে।
পরে মেহের আফরোজ চুমকি উপজেলা শিল্পকলার সদস্যপদ গ্রহণ করেন। এ সময় সংস্কৃতির বিভিন্ন ক্যাটাগরিতে আগ্রহীদের মধ্যে সদস্য ফরম বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:২৯:০০   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির সমঝোতা স্বাক্ষরিত
দেশে গত ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে - শিল্পমন্ত্রী
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
বোয়ালমারীতে সাপের দর্শনে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
সিসিটিভি ও বডি ক্যামে এইচএসসি পরীক্ষায় কঠোর নজরদারির ঘোষণা শিক্ষামন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ