যুদ্ধ এখন রাশিয়ায় ফিরছে: জেলেনস্কি

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধ এখন রাশিয়ায় ফিরছে: জেলেনস্কি
সোমবার, ৩১ জুলাই ২০২৩



যুদ্ধ এখন রাশিয়ায় ফিরছে: জেলেনস্কি

যুদ্ধ এখন রাশিয়ায় ফিরছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (৩০ জুলাই) মস্কোয় ড্রোন হামলার পর তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির।

তিনি বলেন, দুদেশের মধ্যে চলমান এ যুদ্ধে রাশিয়ার সীমান্তে হামলা ছিল অবশ্যম্ভাবী। এ হামলা স্বাভাবিক ও ন্যায়সংগত।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করেছে তারা। দুটি ড্রোন একটি অফিস ভবনে বিধ্বস্ত হয়েছে। এ হামলার কারণে মস্কোর কেন্দ্রস্থল থেকে দক্ষিণ-পশ্চিমের ভনুকোভো বিমানবন্দর ঘণ্টাখানেকের জন্য বন্ধ রাখা হয়।

রোববার ভোরের দিকে এ হামলার আগেও বেশ কয়েক দফায় রাশিয়ার ভেতরে হামলা হয়েছে। মস্কো সেসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করলেও তারা দায় স্বীকার করেনি।

তবে এদিন ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো-ফ্রাঙ্কিভস্ক থেকে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ইউক্রেন আরও শক্তিশালী হয়ে উঠছে। আজ (রোববার) কথিত সে বিশেষ সামরিক অভিযানের ৫২২তম দিন। রাশিয়ার নেতৃত্ব ভেবেছিল, যেটা কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ধীরে ধীরে যুদ্ধ রাশিয়ার সীমান্তে ফিরছে। তার প্রতীকী কেন্দ্র ও সামরিক ঘাঁটিগুলোয় এ যুদ্ধ ফিরছে। এটা অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও পুরোপুরি ন্যায়সংগত।

বাংলাদেশ সময়: ১১:১১:৫৫   ৩৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ