বিএনপির ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না : আব্দুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না : আব্দুর রহমান
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩



বিএনপির ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না : আব্দুর রহমান

বিএনপিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

তিনি বলেন, তারা (বিএনপি) অন্ধকার গলির পথ দিয়ে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবার জন্য যে ষড়যন্ত্র নীল নকশা করছে তা কখনোই বাস্তবায়ন হবে না, করতে দেওয়া হবে না। এদেশে নির্বাচন হবে, সেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের সময়কালে অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আব্দুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন। রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে তিনি পাবনায় যাত্রাবিরতি করেন।

আব্দুল রহমান বলেন, বাংলার মানুষ আবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় নিয়ে এসে প্রধানমন্ত্রী করবে এবং এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এজন্য আমাদের দলকে জনগণের সঙ্গে সম্পৃক্ত করে বঙ্গবন্ধুকন্যার যে অভাবনীয় উন্নয়ন, তিনি যে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। সেই উন্নয়নগুলো সামনে নিয়ে আমরা মাঠে নামবো।

তিনি বলেন, আগস্ট একদিকে যেমন আমাদের শোকের মাস, আমাদের কষ্টের মাস, অপরদিকে আরেকটি অপরাজনৈতিক শক্তি তারা আজ এই সরকারের পতনের দাবিতে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে নানা কর্মসূচির নামে আবার সেই অরাজকতা, নৈরাজ্য, গাড়ি ভাঙচুর, বাস পোড়ানো, মানুষ পোড়ানোর কার্যক্রম শুরু করেছে। আন্দোলনের নামে তারা রাস্তা-ঘাটে বিশৃঙ্খলা তৈরি করছে। এইসব আমলে না নিয়ে আমরা আমাদের কাজটি করে যেতে চাই। এই মাস আমাদের শোকের মাস হিসেবে পালন করবো।

নেতাকর্মীদের উদ্দেশে আব্দুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করবেন এবং মনোনয়ন দেবেন। এজন্য আগামী ৬ তারিখে তিনি গণভবনে নেতাদের সঙ্গে বসবেন। সেখানেও তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এজন্য আমাদের ঘর আমাদের সামলাতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে।

এ সময় পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৪   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁ আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্র হবে: সংস্কৃতি প্রতি
কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে
হবিগঞ্জে জমে উঠেছে পশুর হাট
ইরানের বিজয় ’মানবতার বিজয়’: পাঠচক্রে আলোচকরা
নগরীর কোরবানির বর্জ্য অপসারণে সব প্রস্তুতি রয়েছে: প্রশাসক সাখাওয়াত
পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় হলে ব্যবস্থা নেওয়া হবে: ডিসি
সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে
কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ