ফেসবুকে সুখবর দিলেন মিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেসবুকে সুখবর দিলেন মিম
বুধবার, ২ আগস্ট ২০২৩



ফেসবুকে সুখবর দিলেন মিম

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। তবে এরই মধ্যে আরও একটি সু-খবর দিলেন এই নায়িকা। নতুন সিনেমায় কাজ শুরু করেছেন তিনি।

সিনেমার নাম ‘দিগন্তে ফুলের আগুন’। মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর ইস্কাটনে শুরু হয়েছে এই সিনেমার শুটিং। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।

সিনেমাটি নিয়ে মিম বলেন, ‘দিগন্তে ফুলের আগুন’ অসাধারণ একটি গল্পের সিনেমা। আমি অভিনয় করছি পান্না কায়সারের চরিত্রে। আমার বিশ্বাস ভালো কিছু হবে।

তিনি বলেন, সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই, যা দর্শকদের ভাবাবে এবং ভালোলাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে।

এই সিনেমায় শহীদুল্লা কায়সারের ভূমিকায় অভিনয় করবেন মোস্তফা মনোয়ার।

গেল ২৮ জুন মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিমের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০:৫৭:২৩   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভাঙ্গায় নানা আয়োজনে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
ম্যান-মেড ফাইবারে চীনের বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান বিকেএমইএ সভাপতির
বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ
ফরিদপুরের দুই বিএনপি নেতার মৃত্যুতে শোক ও সমবেদনা জানালেন এমপি নায়াব ইউসুফ
ফরিদপুর পৌরসভায় দরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ ও বিদ্যালয়ে পানির উপকরণ বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ
জাপানের প্রতিবাদ উপেক্ষা করে বিতর্কিত দ্বীপে পুতিন
তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ