ফেসবুক টিমের সঙ্গে ইসির বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেসবুক টিমের সঙ্গে ইসির বৈঠক
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩



ফেসবুক টিমের সঙ্গে ইসির বৈঠক

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অপপ্রচাররোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহায়তা নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ফেসবুক কর্তৃপক্ষের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছে ইসি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসি সূত্র জানায়, এ প্রতিনিধি দল আগামী জাতীয় নির্বাচনে বিভিন্ন প্রচারমূলক কাজে সম্পৃক্ত হতে চায়। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে তারা কীভাবে সহায়তা দিতে চায়-মূলত সে বিষয়েই আলোচনা হবে। বৈঠকে অংশ নিতে মেটার বাংলাদেশ-বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এরমধ্যেই সিঙ্গাপুর থেকে ঢাকায় এসেছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, ফেসবুকের প্রতিনিধি দল এরমধ্যেই সাক্ষাতের সময় চেয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার বন্ধ করার বিষয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:১৬   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেল থেকে বের হয়েই ফের ইয়াবাসহ ধরা সাইফ ও তার সহযোগী
নারায়ণগঞ্জে কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ