সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬



সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী

নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় সাংবাদিকদের ন্যায্য দাবি ও পেশাগত সমস্যার সমাধান ছাড়া দেশের গণমাধ্যমের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিক সমাজ, তাদের সমস্যা সমাধান না করে গণমাধ্যমের সমস্যা সমাধান করা যাবে না।’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের এবং এই সরকারের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে গণমাধ্যমের যে স্বাধীনতার কথা বলা হয়েছে, আমরা সে আলোকে আমাদের কর্মকৌশল এবং কর্মপরিকল্পনা আপনাদের সামনে শিগগিরই হাজির করব।

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘তার আগে সাংবাদিক মহলসহ সব অংশীদারদের সঙ্গে আমরা ধৈর্যের সঙ্গে মতবিনিময় এবং পরামর্শ করব।’

এ সময় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৫৮   ১৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না : প্রতিমন্ত্রী টুকু
সরিষাবাড়ীতে সরকারি নকশাভুক্ত রাস্তা কেটে পুকুর, পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি
এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বন্দরে তুলার গোডাউনে আগুনে আড়াই কোটি টাকার ক্ষতি
রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ