মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬



ওমেন’স এশিয়া কাপ রাইজিং স্টারসে উড়ছে বাংলাদেশ নারী ‘এ’ দল। টানা তৃতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা। এবার মালয়েশিয়া নারী দলকে উড়িয়ে দিয়েছে ফাহিমা খাতুনের দল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংককে এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ বি’র ম্যাচে মালয়েশিয়া নারী দলকে ৯০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল।

এদিন টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। জবাবে ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ৬১ রান করতে সমর্থ হয় মালয়েশিয়া নারী দল।

ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সে লতা মণ্ডল এদিন আলো কেড়ে নিয়েছেন। ৪৪ বলে ৪৮ রানের ইনিংস খেলার পর বল হাতে ২ ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন লতা।

মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলাদেশের শুরুটা অবশ্য এদিন ভালো হয়নি। প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ইশমা তানজিম। আরেক ওপেনার রুবিয়া হায়দার ১১ বলে ১৪ রান করে আউট হন। দলীয় ৪২ রানে সুমাইয়া (০) রানআউট হন।

অষ্টম ওভারে বড় ধাক্কা খায় বাংলাদেশ। দারুণ খেলতে থাকা শারমিন আক্তারও বিদায় নেন। ২৫ বলে ৩ চারে ৩০ রান করে আউট হন শারমিন। বাংলাদেশের দলীয় স্কোর দাঁড়ায় ৫২ রানে ৪ উইকেট।

লতা মণ্ডল ও অধিনায়ক ফাহিমা খাতুনের মধ্যে এবার ৫৫ রানের জুটি হয়। দলীয় ১০৭ রানে বিদায় নেন ফাহিমা। ২৪ বলে ৩ চারে ২৯ রান করেন টাইগ্রেস দলপতি।

সাতে নেমে ১১ বলে ২ ছক্কায় ১৯ রানের ক্যামিও খেলেন সাদিয়া আক্তার। ২০তম ওভারের শেষ বলে আউট হন লতা। তার ৪৪ বলে ৪৮ রানের ইনিংসে ছিল ৪টি চারের মার।

মালয়েশিয়ার নুর দানিয়া ২টি, আইনা হামিজাহ, নুর আরিয়ানা, মাহিরাহ ইজ্জতি ও মাস এলিসা ১টি করে উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে হাঁসফাঁস করতে থাকেন মালয়েশিয়ার মেয়েরা। সাতে নামা নুর আরিয়ানা ছাড়া আর কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ২৪ বলে ৩ চারে ২২ রানে অপরাজিত থাকেন আরিয়ানা।

ফাতেমা জাহান ৪ ওভারে ১০ রানে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া শরিফা খাতুন ২টি, ফারজানা ইয়াসমিন, ইশমা ও লতা ১টি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:৫২   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
প্রিমিয়ার লিগে অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসালেন ফার্নান্দেজ
মুমিনুলকে ছাড়িয়ে মুশফিকের রেকর্ডগড়া সেঞ্চুরি
৪০ বছরের আধিপত্য ভাঙল না, ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের
সাজিদ খানের তাণ্ডবে বড় লিড পেলো না বাংলাদেশ
নতুন কুঁড়ি স্পোর্টসের ঢাকা অঞ্চলের আনুষ্ঠানিক যাত্রা শুরু
এফএ কাপ ফাইনালে চেলসিকে হারিয়ে শিরোপা জিতল ম্যান সিটি
নাটকীয় জয়ে শিরোপা সেল্টিকের
একপাশে টেলএন্ডারদের রেখে লিটনের সেঞ্চুরি, বাংলাদেশের ২৭৮
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ