আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩



আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠকে বসেছেন। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন তিনি। পরে বৈঠক শুরু হয়।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠকে তার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধিদলে আরো উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দূতাবাসের আরো একজন কর্মকর্তা বৈঠকে উপস্থিত আছেন। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৫৭   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ