রামপুরা-ডেমরা এক্সপ্রেসওয়ে নির্মাণে ২৬১ মিলিয়ন ডলার দেবে এডিবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রামপুরা-ডেমরা এক্সপ্রেসওয়ে নির্মাণে ২৬১ মিলিয়ন ডলার দেবে এডিবি
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩



রামপুরা-ডেমরা এক্সপ্রেসওয়ে নির্মাণে ২৬১ মিলিয়ন ডলার দেবে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) রামপুরা থেকে রামপুরা-আমুলিয়া-ডেমরা পর্যন্ত বাংলাদেশ সরকারের চার লেন সাড়ে ১৩ কিলোমিটার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের জন্য লেনদেন উপদেষ্টা হিসেবে ২৬১ মিলিয়ন ডলার বেসরকারি খাতের মূলধন সংগ্র করেছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিঞ্জপ্তিতে এ কথা বলা হয়েছে। প্রকল্পটি যানজট নিরসন করবে এবং রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরের মধ্যে উন্নত যোগাযোগ স্থাপন করবে।

বাংলাদেশে অবস্থিত একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ব্যাংক অব চায়না, ডিবিএস ব্যাংক লিমিটেড এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড থেকে সর্বাধিক ১৯৩ মিলিয়ন ডলার ঋণের মাধ্যমে প্রকল্পটির অর্থায়ন করা হচ্ছে।
দাতারা অবশিষ্ট ৬৮ মিলিয়ন ইক্যুইটি বিনিয়োগ হিসেবে প্রদান করেছে। বৃহস্পতিবার এডিবি এ কথা জানিয়েছে।

এডিবি প্রকল্পের কাঠামো, আলোচনা, দরপত্রে সহায়তা করেছে এবং বাণিজ্যিক ও আর্থিক সুবিধা প্রদানে সহায়তা করেছে। এডিবির মার্কেটস ডেভেলপমেন্ট এবং পিপিপি অফিসের প্রধান ক্লিও কাওয়াওয়াকি বলেন, ‘আমরা এই এক্সপ্রেসওয়ের নকশা, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি খাতের অংশীদারদের প্রস্তুত, বাজারজাতকরণ এবং আকৃষ্ট করতে বাংলাদেশ সরকারি কর্তৃপক্ষের সাথে কাজ করেছি।
’

তিনি বলেন, এটি ঢাকা ও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সিলেট এবং বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব জেলাগুলোর মধ্যে যোগাযোগ উন্নত করবে এবং যাত্রীদের দ্রুত তাদের গন্তব্যে পৌঁছনোর সুবিধা প্রদান করবে।

কাওয়াওয়াকি বলেছেন, রামপুরা-আমুলিয়া-ডেমরা পিপিপি প্রকল্পটি মার্কিন ডলার এবং রুপির বিনিময় হারের সাথে আংশিক রাজস্ব যুক্ত একটি প্রাপ্যতা প্রদানের ব্যবস্থার অধীনে বিতরণ করা হয়েছিল। যেখানে ঢাকা বাইপাস রোড পিপিপির প্রথম সড়ক লেনদেনের জন্য ন্যূনতম রাজস্ব গ্যারান্টি হিসেবে ৩৭০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছিল।

তিনি বলেন, এডিবি তাই অবকাঠামো খাতে ভবিষ্যতে বেসরকারি খাতের বিনিয়োগের জন্য বাংলাদেশে উভয় ধরনের পেমেন্ট মেকানিজমের পথ প্রশস্ত করতে সাহায্য করেছে।

চুক্তিটি বিনিয়োগের জন্য একটি সম্পদ শ্রেণি হিসেবে রাস্তা পিপিপি বিকাশে এডিবি কর্তৃক গৃহীত একটি প্রগ্রাম্যাটিক পদ্ধতির অংশ। বাংলাদেশে লেনদেন উপদেষ্টা হিসেবে এডিবির সাথে পিপিপি লেনদেনের এটি দ্বিতীয় সফল আর্থিক সমাপ্তি।

এডিবি বর্তমানে জয়দেবপুর-ময়মনসিংহ এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের বিষয়ে সরকারকে পরামর্শ দিচ্ছে, যা ১০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাথে সংযোগ উন্নত করবে।

রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ের নকশা, নির্মাণ, অর্থায়ন, পরিচালন এবং রক্ষণাবেক্ষণ করা হবে ২৫ বছরের মধ্যে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কম্পানি লিমিটেড এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের যৌথ উদ্যোগে।

বাংলাদেশ সময়: ১৭:০৩:২৫   ৩৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে তিন ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হুইপ দুলুর
সদর উপজেলার ৭ ইউনিয়নে মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণ
শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকার ওপর জোর শিক্ষামন্ত্রীর
রপ্তানি আদেশ অন্য দেশে সরানোর প্রচারণা সঠিক নয়: রিজভী
জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ
তরুণদের সুস্থতা ও শৃঙ্খলাবোধ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ফকির মাহবুব আনাম
মেধাবীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে এইচআর পেশাজীবীদের ভূমিকা চান জনপ্রশাসন উপদেষ্টা
কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ, ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ