ঝাঁকে ঝাঁকে মিলছে রূপালি ইলিশ, জেলেদের মুখে হাসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝাঁকে ঝাঁকে মিলছে রূপালি ইলিশ, জেলেদের মুখে হাসি
শনিবার, ৫ আগস্ট ২০২৩



ঝাঁকে ঝাঁকে মিলছে রূপালি ইলিশ, জেলেদের মুখে হাসি

দেরিতে হলেও ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালি ইলিশ। এতে এ মাছের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছে মৎস্য বিভাগ। প্রচুর ইলিশ ধরা পড়ায় মুখে হাঁসি ফুটেছে জেলেদের। মাছ ধরাকে কেন্দ্র করে জমে উঠেছে ইলিশের আড়ৎগুলোও।

জানা গেছে, প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বিক্রি হচ্ছে। নদী ও সাগরে ইলিশের এমন প্রাপ্যতা অব্যাহত থাকলে বিগত দিনের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করছেন জেলেরা।

জেলেরা জানান, সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূল জুড়ে বেড়েছে বৃষ্টিপাত। এতেই জালে উঠছে ব্যাপক ইলিশ। এতে ঘাটে ঘাটে বেড়েছে ব্যস্ততা। সরগরম হয়ে উঠছে আড়ৎ। বেড়েছে কেনাবেচা।

ভোলার চরফ্যাশনের সাগর উপকূলের স্লুইস ঘাট, মাদরাসা ও সামরাজসহ বিভিন্ন ঘাট ঘুরে দেখা গেছে, জেলে ও মৎস্যজীবীদের ব্যস্ততা। কেউ বরফ ভাঙছেন কেউ ঝুড়ি বা ককশিটে ইলিশ সংরক্ষণ করছেন। কেউ ব্যস্ত কেনাবেচা নিয়ে।

কয়েকজন জেলে জানান, গত ৩ দিন ধরে মেঘনা ও সাগর মোহনায় ইলিশ ধরা পড়ছে। এ অবস্থা থাকলে তাদের বিদ্যমান সংকট দূর হবে। অনেকেই এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। সেগুলো মিটিয়ে দিতে পারবেন।

অন্যান্য জেলেওরাও জানালেন একই কথা। তারা বলেন, যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে তাতে বিগত সময়ের ক্ষতি কাটিয়ে লাভবান হওয়া যাবে। আড়ৎদাররা মনে করছেন, কয়েকদিন পর আরও বেশি মাছ ধরা পড়বে।

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ। তিনি বলেন, বৃষ্টি বাড়ায় সাগর থেকে নদীতে চলে আসছে ইলিশ। ফলে জেলেরা মাছ পাচ্ছেন। কয়েকদিনের মধ্যে আরও বেশি মাছ ধরা পড়বে। এতে করে জেলেদের সব সংকট কেটে যাবে।

উৎপাদন ও সরবরাহ অব্যাহত থাকলে জেলেদের সমস্যা সমাধানের পাশাপাশি বাজারে মাছের দামও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:২৪   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ