জনগণের ভোট পাবে না জেনেই বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে : নানক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের ভোট পাবে না জেনেই বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে : নানক
শনিবার, ৫ আগস্ট ২০২৩



জনগণের ভোট পাবে না জেনেই বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে : নানক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী নির্বাচনেও বিএনপিকে জনগণের ভোট পাবে না জেনেই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।
আজ শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে ষড়যন্ত্রের পথে ছেঁড়ে দিয়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি নামক দলটির অবশিষ্ট যদি রক্ষা করতে চান, তাহলে নির্বাচনের পথে আসুন। নির্বাচনে অংশগ্রহণ করুণ। প্রমাণ করুন বাংলাদেশের জনগণ সৃষ্টির পক্ষে না, ধ্বংসের পক্ষে? তিনি বলেন, শেখ হাসিনা গণতন্ত্র দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। সেই কারণে ্আপনারা কথা বলেন, তবে সহ্যের সীমা ছাড়িয়ে যাবেন না। বিএনপি জামায়াত চক্রান্তে রয়েছে। এই চক্রান্তের অংশ হিসাবেই আজকে তারা মানুষের কাছে পৌঁছাতে না পেরে, মানুষের হৃদয়কে জয় করতে না পেরে, এখন দৌড়াচ্ছেন আন্তর্জাতিক মোড়লদের কাছে। এই আন্তর্জাতিক মোড়লরা আপনাদেরকে ক্ষমতায় আনতে পারবে না।
বিএনপির এক দফার আন্দোলনের সমালোচনা করে নানক বলেন, জনগণকে এই পর্যন্ত কি দিয়েছেন? ২০০১ সালে মায়ের সামনে মেয়েকে রেপ করেছেন। ভাইয়ের সামনে বোনকে রেপ করেছেন। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন, হাত কেটেছেন, চোখ উপড়ে ফেলেছেন। কাজেই মির্জা ফখরুল সাহেব, জনগণের জন্য যেহেতু কোন কিছু করেন নাই। সেই জনগণকে কোনদিনেই আপনারা পাশে পাবেন না ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি দিলীপ রায় প্রমুখ বক্তব্য রাখেন।
‘বিরোধীদলের মতপ্রকাশে আওয়ামী লীগ সরকার অতিরিক্ত বল প্রয়োগ করছে, মানবাধিকার সংস্থাগুলোর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে মাহবুবউল আলম হানিফ বলেন, কী চান আপনারা ? কার পক্ষে, কোন খেলায় নেমেছেন? আপনাদের এই বক্তব্যগুলো মনে হয় সন্ত্রাসী, নাশকতামূলক কর্মকান্ডের পক্ষে নির্লজ্জ দালালি ছাড়া আর কিছু নয়। জাতি আপনাদের এসব বক্তব্য প্রত্যাখ্যান করে। তিনি বলেন, বিএনপি কয়েকদিন আগে সমাবেশ করার পর ঢাকার প্রবেশমুখ অবরোধ ঘোষণা দিল। তারা অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে গাড়ি চলাচল বন্ধ করলেন। এরকম কর্মসূচি কোন গণতান্ত্রিক ব্যবস্থায় আছে। আপনি রাস্তা বন্ধ করে দিলেন এটা তো কোনো কর্মসূচি হতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনী গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিয়েছে তখন পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশের ওপর হামলা করে আহত করে দেয়া হয়েছে। রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। আর সেটার জন্য আজকে মানবাধিকার সংস্থা থেকে হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে সরকার অতিরিক্ত বলপ্রয়োগ করছে।

বাংলাদেশ সময়: ২২:২১:১৩   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ