ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৯

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৯
রবিবার, ৬ আগস্ট ২০২৩



ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৯

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন ফরিদা বেগম (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।

রোববার (৬ আগস্ট) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফরিদা বেগমের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বনমালিদিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ফরিদা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রোববার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরও জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছে পাঁচজন রোগী। তার মধ্যে রাজবাড়ীর তিন এবং মাগুরা ও ফরিদপুরের একজন করে।

বর্তমানে হাসপাতালটিতে ১৪৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮১ জন।

তিনি আরও জানান, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭৪১ জন । এর মধ্যে ১ হাজার ৪৫৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৪৯   ৩৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি
চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : রুহুল কবির রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ