অ্যাকশন অবতারে আলিয়া, আসছে ‘আলফা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » অ্যাকশন অবতারে আলিয়া, আসছে ‘আলফা’
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



অ্যাকশন অবতারে আলিয়া, আসছে ‘আলফা’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হলো আলিয়া ভাট ও শর্বরী অভিনীত অ্যাকশন ঘরানার ছবি ‘আলফা’-র। ২০২৬ সালের ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইয়াশ রাজ ফিল্মের এই বহুল আলোচিত সিনেমাটি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবিটির একটি রহস্যময় টিজার পোস্টার শেয়ার করা হয়েছে। পোস্টারে দেখা গেছে আলিয়া ভাটের ক্ষতবিক্ষত চেহারার এক ঝলক, যা দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।
এতে আরো রয়েছেন অভিনেতা অনিল কাপুর ও ববি দেওল। ছবিতে ববি দেওলের বিরুদ্ধে সমান তালে লড়াই করতে দেখা যাবে আলিয়া ও শর্বরীকে।

ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে এটিই আলিয়ার প্রথম ছবি। নির্মাতারা দাবি করছেন, এটি ভারতের প্রথম নারী-প্রধান অ্যাকশন ফিল্ম যেখানে এমন সব অ্যাকশন দৃশ্য থাকছে যা আগে কখনো পর্দায় দেখা যায়নি।
ছবিটি পরিচালনা করছেন শিব রাওয়াইল ও প্রযোজনায় রয়েছেন আদিত্য চোপড়া।

সূত্র : দ্য হিটাভাদা

বাংলাদেশ সময়: ১২:২৬:২৬   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ