ইসরায়েলি হামলায় ৪ সিরিয়ান সেনা নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েলি হামলায় ৪ সিরিয়ান সেনা নিহত
সোমবার, ৭ আগস্ট ২০২৩



ইসরায়েলি হামলায় ৪ সিরিয়ান সেনা নিহত

রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলি বিমান হামলায় চার সিরিয়ান সেনা নিহত এবং চারজন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একটি সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে এই ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ‘রবিবার রাত ২.২০ মিনিটে ইসরায়েলি শত্রুরা অধিকৃত সিরিয়ার গোলানের দিক থেকে দামেস্কের আশেপাশের এলাকাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালায়।
এই হামলায় চারজন সৈন্য নিহত এবং চারজন আহত হয়েছে।’ সংস্থাটি আরো জানায়, হামলায় এলাকাগুলোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সিরিয়ার বিমান প্রতিরক্ষা কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। ইসরায়েল দেশটিতে শতাধিক বিমান হামলা চালিয়েছে।
তবে ইসরায়েল সিরিয়ার ওপর চালানো হামলার বিষয়ে খুব কমই মন্তব্য করেছে। তারা বারবার বলে আসছে, তাদের প্রধান শত্রু ইরানকে সিরিয়ায় পদচিহ্ন রাখতে দিবে না।

সূত্র : আল অ্যারাবিয়া

বাংলাদেশ সময়: ১২:৪১:২১   ৫৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ