শ্রমিক বহনকারী বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রথম পাতা » গাজীপুর » শ্রমিক বহনকারী বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
সোমবার, ৭ আগস্ট ২০২৩



শ্রমিক বহনকারী বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বহনকারী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৭ আগস্ট) সকাল ৭টায় বরমী-মাওনা সড়কের বেকাসাহরা (ভূমি অফিসের) সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজিচালক শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের আব্দুস সালামের ছেলে রাসেল (৪০) ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলী (ভাটিপাড়া) গ্রামের সাইফুল ইসলামের ছেলে রিফাত (২৫)।

আহতরা হলেন, শ্রীপুর উপজেলা সোহাগিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ (২৩), ময়মনসিংহের পাগলা থানার ছোট বারইহাটি গ্রামের নিজামুদ্দিনের ছেলে সিয়াম (২০) এবং প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে নাঈম (৩৮)। আহত আপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, সোমবার সকালে শ্রমিক বহনকারী বাস কারখানায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিফাত নিহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিএনজিচালক রাসেলকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২:৩৮:১৯   ৪৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ