সদর উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মবার্ষিকীতে দোয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদর উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মবার্ষিকীতে দোয়া
মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩



সদর উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মবার্ষিকীতে দোয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সহকারি কমিশনার (ভূমি) সদর সার্কেলের লাইলাতুল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মো. সাজ্জাত হোসাইন ও সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেলের তানজিমা আনজুম সোহানীয়াসহ সদর উপজেলার সকল সরকারি দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় পূর্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের রুহের মাগফেরাত কামনায় সদর উপজেলা জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আবুল খায়ের।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৩৩   ৪৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর
বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ