ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ৯ আগস্ট ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ বুধবার, ৯ আগস্ট, ২০২৩। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন একনজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১১৭৩ - পিসার টাওয়ার নির্মাণ শুরু হয়।

১৬৫৫ - লর্ড কর্নওয়েল ইংল্যান্ডকে ১১ জেলায় বিভক্ত করেন।

১৮১০ - নেপোলিয়ান ওয়েস্টফালিয়াকে ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন।

১৮৩১ - প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন চলাচল শুরু হয়।

১৮৪২ - মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত নির্ধারিত হয়।

১৯০২ - সপ্তম এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৯১০ - আলভা ফিসার বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের পেটেন্ট লাভ করেন।

১৯১২ - ইস্তাম্বুলে ভূমিকম্পে ৬ হাজার নিহত হয় ও ৪০ হাজার গৃহহীন হয়।

১৯১৯ - ইরান ও বৃটিশ সরকারের মধ্যে একটি লজ্জাজনক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪২ - মহাত্মা গান্ধীর আহ্বানে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল আজকের দিনে।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকি শহরে আমেরিকা কর্তৃক ফ্যাট ম্যান নামের পরমাণু বোমা বিস্ফোরণ, ৩৯ হাজার লোকের মৃত্যু।

১৯৪৫ - যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় আণবিক বোমা বিক্ষেপ করে শহরটিকে ধ্বংসস্তুপে পরিণত করেছিল।

১৯৫৮ - আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে প্রথম কেবল স্থাপন করা হয়।

১৯৬৫ - সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে পৃথক হয়ে স্বাধীনতা লাভ।

১৯৭৪ - ওয়াটারগেট কেলেঙ্কারির কারণে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসাবে রিচার্ড নিক্সন-এর পদত্যাগ। ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ।

১৯৭৫ - পশ্চিমবঙ্গের কলকাতায় প্রথম টেলিভিশনের দূরদর্শনের (বর্তমানে ডিডি বাংলার) আগমন ঘটে।

২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

জন্ম:

১৬৩১ - জন ড্রাইডেন, ইংরেজ কবি ও অনুবাদক।

১৭৭৬ - আমেদেও অ্যাভোগাড্রো, ইতালীয় রসায়নবিদ।

১৮৯৬ - জঁ উইলিয়াম ফিস পিয়াজেঁ, সুইস মনোবিজ্ঞানী ও দার্শনিক।

১৮৯৭ - টেড ব্যাডকক, নিউজিল্যান্ডের ক্রিকেটার।

১৮৯৯ - পি. এল. ট্রাভেরস, অস্ট্রেলীয় বংশোদ্ভূত ইংরেজ লেখক ও অভিনেত্রী।

১৯১১ - উইলিয়াম আলফ্রেড ফাওলার, মার্কিন পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯১৪ - টভে জ্যানসন, ফিনিশ লেখক।

১৯২৭ - মার্ভিন লী মিন্সকি, আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯২৭ - রবার্ট শ - ইংরেজ অভিনেতা, ঔপন্যাসিক ও নাট্যকার।

১৯৩১ - মারিও জাগালো, ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় ও কোচ।

১৯৩৬ - বিক্রমণ নায়ার, বিশিষ্ট সাংবাদিক ও অধ্যাপক।

১৯৩৯ - রোমানো প্রোদি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯৪৪ - স্যাম এলিয়ট, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

১৯৪৭ - ফরহাদ মজহার, বাংলাদেশি কবি, কলামিস্ট, লেখক, রাজনৈতিক বিশ্লেষক।

১৯৫৩ - জ্যাঁ মারসেল তিরোল, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ও অধ্যাপক।

১৯৫৫ - একুশে পদকপ্রাপ্ত ও টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের ভাস্কর শামীম শিকদার।

১৯৫৭ - মেলানি গ্রিফিথ, মার্কিন অভিনেত্রী।

১৯৬১ - জন কি, নিউজিল্যান্ডের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৩৮তম প্রধানমন্ত্রী।

১৯৬৩ - হুইটনি হিউস্টন, আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।

১৯৬৮ - এরিক ব্যানা, অস্ট্রেলীয় অভিনেতা ও কৌতুকাভিনয়শিল্পী।

১৯৭৩ - ফিলিপ্পো ইনজাঘি, ইতালিয়ান সাবেক ফুটবলার ও ম্যানেজার।

১৯৭৬ - আউড্রেয় টাউটোউ, ফরাসি মডেল ও অভিনেত্রী।

১৯৭৫ - মহেশ বাবু, ইন্ডিয়ান তেলেগু ইন্ডাস্ট্রির অভিনেতা ও প্রযোজক।

১৯৭৭ - মিকায়েল সিলভেস্ত্রে, ফরাসি ফুটবলার।

১৯৮২ - টাইসন গে, মার্কিন স্প্রিন্টার।

১৯৮৫ - অ্যানা কেন্ড্রিক, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

১৯৯৩ - দীপা কর্মকার, ভারতীয় শৈল্পিক জিমন্যাস্ট।

মৃত্যু:

১১৭ - টরাজান, রোমান সম্রাট।

৩৭৮ - ভালেন্স, রোমান সম্রাট।

৮৩৩ - আবু জাফর আবদুল্লাহ আল মামুন ইবনে হারুন, আব্বাসীয় খলিফা।

১৫৩৪ - টমাস কাজেটান, ইতালীয় গণিতবিদ ও দার্শনিক।

১৮৮৬ - স্যামুয়েল ফার্গুসন, আয়ারল্যান্ডীয় কবি।

১৯১৯ - রুগেরো লেওনকাভালো, ইতালীয় সুরকার ও শিক্ষাবিদ।

১৯৩২ - জন চার্লস ফিল্ডস, কানাডীয় গণিতবিদ, ফিল্ডস পদকের প্রতিষ্ঠাতা।

১৯৪৩ - চাইম সউটিনে, বেলারুশীয় বংশোদ্ভূত ফরাসি চিত্রকর ও শিক্ষাবিদ।

১৯৪৬ - আলবার্ট এডওয়ার্ড আর্নেস্ট বার্ট ভগলার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট খেলোয়াড়।

১৯৪৮ - হুগো বস, জার্মান ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী।

১৯৬২ - হেরমান হেস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত সুইজারল্যান্ডীয় কবি ও চিত্রকর।

১৯৬৯ - সেসিল ফ্র্যাংক পাওয়েল, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।

১৯৬৯ - শ্যারন টেট, মার্কিন মডেল ও অভিনেত্রী।

১৯৭০ - ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি বিপ্লবী।

১৯৭৫ - দিমিত্রি শোস্টাকোভিচ, রুশ পিয়ানোবাদক ও সুরকার।

২০০০ - জন হারসানয়ি, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ।

২০০৬ - ফিলিপ ই. হাই, ইংরেজ লেখক।

২০০৮ - বার্নি ম্যাক, মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।

২০০৮ - মাহমুদ দারউইশ, ফিলিস্তিনি লেখক ও কবি।

২০১২ - মেল স্টুয়ার্ট, মার্কিন পরিচালক ও প্রযোজক।

২০২০ - আলাউদ্দিন আলী, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বাংলাদেশি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক।

বাংলাদেশ সময়: ১০:৩৭:৫৫   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি : রণধীর জয়সওয়াল
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন
অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ