ধর্মঘটে অচল কেপটাউন, সংঘর্ষে নিহত ৫

প্রথম পাতা » আন্তর্জাতিক » ধর্মঘটে অচল কেপটাউন, সংঘর্ষে নিহত ৫
বুধবার, ৯ আগস্ট ২০২৩



ধর্মঘটে অচল কেপটাউন, সংঘর্ষে নিহত ৫

ট্যাক্সি চালকদের ডাকা ধর্মঘটে অচল দক্ষিণ আফ্রিকার পর্যটন নগরী কেপটাউন। নতুন একটি আইন প্রণয়নের জেরে গেল সপ্তাহে শুরু হওয়া ওয়েস্টার্ন ক্যাপ ট্যাক্সি কাউন্সিলের ডাকা ধর্মঘটে শহরজুড়ে হামলা, ভাংচুর আর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। লুটপাটে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।

গেল সপ্তাহ থেকে ধর্মঘটে নেমেছেন দক্ষিণ আফ্রিকার পর্যটন নগরি কেপটাউনের ট্যাক্সি চালকরা। আইন অমান্য ও সড়কে চলাচল অযোগ্য ট্যাক্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বিধান রেখে আইন পাসের জেরে রাস্তায় নামেন তারা।

সপ্তাহজুড়ে শহরের বিভিন্ন স্থানে চালানো হয় হামলা, ভাংচুর আর অগ্নিসংযোগ। এতে আতংকের নগরীতে পরিণত হয়েছে পুরো কেপটাউন।

স্থানীয়দের পাশাপাশি হামলা ও লুটপাটের শিকার হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি এড়াতে ক্রাইফন্টিন, গুগোলেটুসহ বেশকিছু এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা জানিয়েছেন তারা।

ধর্মঘট চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। নিহত হয়েছেন অন্তত ৫ জন। গ্রেফতার করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪১:০৯   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ