গাছে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল ইন্টার্ন চিকিৎসকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাছে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল ইন্টার্ন চিকিৎসকের
বুধবার, ৯ আগস্ট ২০২৩



গাছে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল ইন্টার্ন চিকিৎসকের

বরিশালের গৌরনদী উপজেলায় গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় ইকরা বিনতে হাফিজ (২৮) নামের এক ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রাইভেট কারের চালক নাহিদ।

বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গেছে। গাড়ির ভেতরেই আহত চিকিৎসক ও চালক আটকে ছিলেন। গাড়িটি কেটে আধা ঘণ্টার চেষ্টায় তাদেরকে বের করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসককে মৃত ঘোষণা করা হয়। চালক নাহিদের জ্ঞান না ফেরায় কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানা যায়নি।

জানা গেছে, নিহত ইকরা বিনতে হাফিজ উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। গত রাতে হাসপাতালে ডিউটি শেষে সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ ১০৬৫৪৯)। গৌরনদীর কটকস্থল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারে থাকা চালক নাহিদ ও যাত্রী চিকিৎসক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মারা যান।

বাংলাদেশ সময়: ১৭:২১:৪২   ৫১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ