সোনারগাঁয়ের হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ের হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
বুধবার, ৯ আগস্ট ২০২৩



সোনারগাঁয়ের হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে বন্ধুকে অপহরণের পর খুনের ঘটনায় মো. মাসুদ রানা ওরফে মাসুদ (২০) নামে মৃত্যুদন্ড প্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত মো. মাসুদ রানা ওরফে মাসুদ সোনারগাঁ উপজেলার বাঘরী উত্তর পাড়া এলাকার আবুল হাসেমের ছেলে ও নিহত মামুন মিয়ার বন্ধু ছিল।

সোমবার (৯ জুলাই) র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৮ আগস্ট দিবাগত রাতে ডিএমপি কামরাঙ্গীরচর থানাধীন পশ্চিম নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১১ জুলাই ১৮ বছর বয়সী সিএনজি চালক মামুন মিয়া সকাল ১০টায় প্রতিদিনের মতো বের হন। পরের দিন সকালে মামুনের মোবাইল দিয়ে তাঁর মা মোছা: সুফিয়া বেগমকে ফোন করে ৩ লাখ টাকা দাবি করেন।

সুফিয়া বেগমের অনুরোধে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপনে ছেড়ে দিবে শর্তে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি নির্মানাধীন বাড়ির নিচ তলায় নিয়ে রাখতে বলে।

বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানিয়ে পাঠানতলীতে গেলে ৩ যুবক টাকা নেওয়ার সময় আটক হয়। অন্যান্য আসামীরা পালিয়ে যায়।

পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে মামুন মিয়ার ছিন্নভিন্ন হাড়গুড়, মাথার খুলি, ব্যবহৃত জুতা ও জামা উদ্ধার করে। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে আসামীরা জামিনে বের হয়ে আআত্মগোপনে চলে যায়।

গত ২০২২ সালের ২৫ জুন নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা দুইজন অপহরণকারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার রায় ঘোষনা করেন

বাংলাদেশ সময়: ২২:৪৮:১৯   ৪১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হুইপ দুলু
সরকারের উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করা সংসদ-সদস্যদের সাংবিধানিক দায়িত্ব - স্পীকার
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের পঞ্চবার্ষিকী উদযাপনে ফ্রি চিকিৎসা প্রদান
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ