সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩



সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক

ঢাকা, ১০ আগষ্ট, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২৮তম বৈঠক কমিটির সভাপতি রাশেদ খান মেনন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মোঃ শিবলী সাদিক, নাসরিন জাহান রতনা, বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন, আঃ কাঃ মঃ সরওয়ার জাহান এবং শবনম জাহান বৈঠকে অংশগ্রহণ করেন।

বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বৈঠকে যোগদান করেন।

বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী অন্যান্য সদস্যসহ সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বৈঠকে প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯” অনুযায়ী প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন /এনডিডি সুরক্ষা ট্রাস্টের আওতাভুক্ত স্কুলসমুহের কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও পরীক্ষার জন্য “মনিটরিং এন্ড ইভালুয়েশন সেল ফর স্পেশাল স্কুল (এমইসিএসএস)” গঠনের অগ্রগতি, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রসমুহের কার্যক্রম এবং সরকারি আশ্রয়কেন্দ্রসমুহের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি অটিজম ও এনডিডি কেন্দ্র বিষয়ক প্রকল্পের সকল ক্রয় প্রক্রিয়া যথাযথ পদ্ধতি অনুসরণপূর্বক শেষ করে অতি দ্রুত প্রকল্পটি চালু করার সুপারিশ করে।

বৈঠকে প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক “মনিটরিং এন্ড ইভালুয়েশন সেল ফর স্পেশাল স্কুল (এমইসিএসএস)” গঠনের নিমিত্ত পদ সৃজনের কার্যক্রম দ্রুত শেষ করার লক্ষ্যে মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সরকারি আশ্রয়কেন্দ্রসমুহ প্রদত্ত সেবার মানোন্নয়নের লক্ষ্যে কার্যক্রম গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৩৪   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র, কঠিন সমীকরণে ইরান
এবার উরুগুয়েকেও রুখে দিল বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে
সালাহর কাঁধে ভর করে বিশ্বকাপে প্রথম জয় মিশরের
ইতিহাসের এই দিনে
সৌদি আরবকে ৪ গোলে হারালো স্পেন
আল কোরআন ও আল হাদিস
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
পঞ্চবটী-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ