৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘গণতান্ত্রিক জোট বাংলাদেশ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘গণতান্ত্রিক জোট বাংলাদেশ’
শনিবার, ১২ আগস্ট ২০২৩



৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘গণতান্ত্রিক জোট বাংলাদেশ’

ডেমোক্রেটিক পার্টি ও গণতান্ত্রিক জোট বাংলাদেশের চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে গণতান্ত্রিক জোট বাংলাদেশ।

শনিবার (১২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম হলে গণতান্ত্রিক জোট বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসএম আশিক বিল্লাহ বলেন, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারি প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে, সেই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী নই। বিরোধী বন্ধুদের বলব, আর জ্বালাও-পোড়াওসহ জনগণ ও সরকারি সম্পত্তি বিনষ্ট করবেন না। দেশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না, বিদেশীদের কাছে আর নালিশ করবেন না।

তিনি বলেন, গণতান্ত্রিক জোট বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায়, গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বাসী। পৃথিবীর প্রায় শতকরা ১৬ ভাগ দেশে যেভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, আমাদের দেশেও সেই একই পন্থায় জাতীয় নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে শুধু তিনিই নন, বাংলাদেশও আজ পৃথিবীর রোল মডেল।

আশিক বিল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি দিয়েছেন। বিশ্বনেতারাও তাকে উন্নয়নের রোল মডেল হিসেবে অনুকরণ করেন, শেখ হাসিনার তুলনা তিনি নিজেই।

এই নেতা আরও বলেন, নির্বাচনকে অবাধ ও অংশগ্রহণমূলক করে তুলি সরকার ও নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখি। নির্বাচন কমিশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক জোট বাংলাদেশের ব্যানারে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আরও কিছু নতুন দলও যোগ হতে পারে। এ জোট আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইন শা আল্লাহ।

দশ দলের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক জোট বাংলাদেশের শরিক দলগুলো হচ্ছে— ডেমোক্রেটিক পার্টি; বাংলাদেশ জাতীয় লীগ; প্রগতিশীল গণতান্ত্রিক লীগ; গণধিকার পার্টি; ন্যাশনাল রিপাবলিকান পার্টি; বাংলাদেশ প্রতিবাদী জনতা পার্টি; জাতীয় কৃষক শ্রমিক পার্টি; বাংলাদেশ মানবিক আন্দোলন পার্টি; বাংলাদেশ সার্বজনীন পার্টি এবং বাংলাদেশ মানব উন্নয়ন পার্টি।

বাংলাদেশ সময়: ১৫:০০:৪৩   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু
বাংলাদেশ থেকে চিকিৎসক ও থেরাপিস্ট নেবে মালদ্বীপ, ওষুধ আমদানির আগ্রহ
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন অনুষ্ঠিত
কুরবানির চামড়া সংরক্ষণ করে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব: কৃষিমন্ত্রী
যুক্তরাজ্যে আইসেসকো’র সংলাপে শিক্ষামন্ত্রী, নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
দুর্নীতিমুক্ত ও জনবান্ধব অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ