জন্মদিনে বনির গোপন কথা ফাঁস করলেন কৌশানি!

প্রথম পাতা » ছবি গ্যালারী » জন্মদিনে বনির গোপন কথা ফাঁস করলেন কৌশানি!
শনিবার, ১২ আগস্ট ২০২৩



জন্মদিনে বনির গোপন কথা ফাঁস করলেন কৌশানি!

প্রিয় কাছের মানুষের জন্মদিন। আবেগ যেন বাধ মানছিল না, তাই তো তরতর করে প্রেমিকের গোপন তথ্য ফাঁস করে দিলেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। নড়েচড়ে বসল নেটপাড়া।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ছিল টলিউড ইন্ডাস্ট্রির ‘মোস্ট লিডিং হিরো’ বনি সেনগুপ্তর জন্মদিন। এদিন ডায়েট ভুলে মায়ের হাতে চিকেন মাটন খাওয়া, কৌশানি ও অন্য বন্ধুদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন ‘বরবাদ’ অভিনেতা।

বনির জীবনের এই বিশেষ দিনে প্রেমিকা কৌশানি ফাঁস করে দিলেন জীবনের এক চরম সত্য। ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করে বনিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। এরপরই একটা লাইনে লেখেন ‘হ্যাপি বার্থডে ড্যাডি ফ্রম…’।

বনির হাতে মেয়েকে শিগগিরই তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন কৌশানির বাবা। তা-ও সেটা মেয়ের জন্মদিনেই। কিন্তু বিয়ের আগেই চুপিসারে বাবা-মা হয়ে গেল এই জুটি! আশ্চর্য হওয়ার কিছু নেই। তারা মা-বাবাই এটা সত্যি, তবে কোনো লুকোচুরি করে নয়।

প্রিয় পোষ্যর হয়ে কৌশানি ইনস্টা পোস্টে লেখেন, ‘হ্যাপি বার্থডে ড্যাডি ফ্রম বাডি’। আর পাঁচজন সাধারণ মানুষের মতো তারকা কাপলের কাছে তাদের পোষ্য সন্তানতুল্য। তাই তাকে বাদ দিয়ে তো বনির জীবনের এই বিশেষ দিন সেলিব্রেট করা এককথায় অসম্ভব। তাই তো ইনস্টা পোস্টেও রয়েছে বাডির ছোঁয়া। তার নামে একটা পেজও রয়েছে ইনস্টাগ্রামে।

চলতি বছরের মার্চ মাস থেকেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই নেটমাধ্যমে অহরহ কটাক্ষের মুখে পড়েন বনি সেনগুপ্ত। যদিও সমালোচনাকে খুব বেশি গায়ে মাখেন না। জীবনের ৩৩ বসন্ত পেরিয়ে আজও বাঁচেন নিজের শর্তে।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:১৩   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ