নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন। এ চুক্তির কারণে বন্দরের কোনো কর্মী চাকরি হারাবেন না।

বরং বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও বাড়বে।

শুক্রবার দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তির ফলে বন্দরের কার্যক্রমে সক্ষমতা বাড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধারে কাজ করা হবে।

এদিকে, সিলেট বিমানবন্দরে দ্রুততম সময়ের মধ্যে প্যাকিং হাউজ বাস্তবায়নের কথা জানান মন্ত্রী। এটি চালু হলে সিলেট থেকে শাকসবজি রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য দেশের গর্ব। এ ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:১২   ২৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ