সিদ্ধিরগঞ্জে মহাসড়ক থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে মহাসড়ক থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
শনিবার, ১২ আগস্ট ২০২৩



সিদ্ধিরগঞ্জে মহাসড়ক থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্প পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- কাউসার (১৯), সাগর হোসেন (২০), আব্দুর রহমান (২১) এবং মো: মিলন (১৯)।

তাদেরকে ছিনতাই মামলায় শনিবার দুুপুরে আদালতে পাঠায় পুলিশ। এরআগে শুক্রবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাড় এলাকায় ছিনতাইকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই করে আসছে। তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তারকৃতদের ছিনতাইয়ের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৩:০৭   ৪৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ইসলামাবাদে বাংলাদেশের স্পিকারের সঙ্গে জারদারির বৈঠক
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ দেশের মানুষ: রিজভী
তিন বছরের মধ্যে মজুরি নির্ধারণে শ্রমিক-মালিকের সমন্বিত উদ্যোগ: শ্রমমন্ত্রী
নারী সাংবাদিকদের উন্নয়নে আর্থিক সহায়তাসহ উদ্যোগ নেবে সরকার: তথ্যমন্ত্রী
নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
সরিষাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১, কারাগারে প্রেরণ
আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ