যুদ্ধের জন্য তৈরি থাকার বার্তা কিম জং উনের

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধের জন্য তৈরি থাকার বার্তা কিম জং উনের
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



যুদ্ধের জন্য তৈরি থাকার বার্তা কিম জং উনের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দুইটি বার্তা দিয়েছেন। যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে হবে।

আমেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের বার্ষিক সামরিক মহড়া শুরু করার আগে এই বার্তা দিয়েছেন কিম। সরকারি সংবাদসংস্থা কেএনসিএ জানিয়েছে, এই মহড়ার পরিপ্রেক্ষিতে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের উৎপাদন দ্রুত বাড়াবার নির্দেশ দিয়েছেন কিম। কারণ, তিনি উত্তর কোরিয়াকে প্রবল পরাক্রান্ত সামরিক শক্তিধর দেশে পরিণত করতে চান। সেই সঙ্গে তিনি যুদ্ধের জন্যও প্রস্তুত থাকার কথা বলেছেন।

গত সপ্তাহান্তে কিম ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম, সাঁজোয়া গাড়ি ও কামানের গোলা তৈরির কারখানা পরিদর্শন করেন।

আগামী সপ্তাহে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া শুরু হবে। উত্তর কোরিয়ার মতে, এটা আসলে যুদ্ধের মহড়া ছাড়া অন্য কিছু নয়।

কিম বলেছেন, একটা দেশ যুদ্ধের জন্য কতটা প্রস্তুত, তা নির্ভর করে সেই দেশের কারখানায় যুদ্ধাস্ত্র তৈরির গতির উপর।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ বন্ধ করে দেওয়ার পর থেকে কিম যুদ্ধাস্ত্র বাড়াবার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পরমাণু অস্ত্রের সম্ভারও তৈরি করতে চান।

উত্তর কোরিয়া একশরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তার অনেকগুলিই আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক ড্রিলের প্রতিক্রিয়ায়।

আমেরিকা অভিযোগ করেছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর উত্তর কোরিয়া রাশিয়াকে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, শোল্ডার ফায়ারড রকেট সরবরাহ করেছে। উত্তর কোরিয়া ও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

গত শুক্রবার আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতারা ওয়াশিংটনে বৈঠক করেছেন। উত্তর কোরিয়া নিয়েই এই বৈঠক হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৭:৩১   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল
হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স গঠন
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান
একাধিক যুদ্ধে লড়াই করে ক্লান্ত ইসরায়েলি সেনাবাহিনী
শপথগ্রহণ করলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী
সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
ইসলামাবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ