গায়িকা তমালিকার সঙ্গে নাচলেন মডেল ইমতু

প্রথম পাতা » ছবি গ্যালারী » গায়িকা তমালিকার সঙ্গে নাচলেন মডেল ইমতু
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



গায়িকা তমালিকার সঙ্গে নাচলেন মডেল ইমতু

নতুন প্রজন্মের গায়িকা তমালিকা দাস। গান করছেন ছোটবেলা থেকে। ২০২০ সালে প্রকাশ পায় তার প্রথম মৌলিক গান ‘স্বপ্নবাজ’। গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন শাহরিয়ার রাফাত। এরপর চলতি বছর প্রকাশিত হয় দ্বিতীয় গান, তমালিকার একক কণ্ঠে গাওয়া ‘যত দেখি তোমায়।’

তমালিকা এবার নিয়ে এসেছেন নতুন গান-ভিডিও ‘আবার’। গানটির কথা কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাশ। আর এই গানের ভিডিওতে তমালিকার সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন টিভি পর্দার জনপ্রিয় মুখ ইমতু রাতিশ। ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।

সম্প্রতি ইউটিউবে তমালিকার নিজস্ব চ্যানেল ‘তমালিকা অফিসিয়াল’-এ গান-ভিডিওটি উন্মুক্ত করা হয়; যা এরইমধ্যে শ্রোতা-দর্শকের নজর কেড়েছে। অল্প সময়েই এক লাখের বেশি দর্শক দেখেছেন।

গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে তমালিকা বললেন, আমার খুব পছন্দের কয়েকজন মানুষের সঙ্গে প্রজেক্টটি করেছি। তাই কাজটি নিয়ে আমার নিজেরই অনেক প্রত্যাশা ছিল। সবার রেসপন্স দেখে মনে হচ্ছে আমার সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

সঙ্গে আরও যোগ করেন, প্রেম-ভালোবাসার গল্প নিয়ে গানটি তৈরি করা হয়েছে। ভিডিওতে সেই বিষয়টি দারুণভাবে ফুটিলে তুলেছেন ইয়ামিন ইলান ভাই। সঙ্গে ইমতু রাতিশ ভাইয়ের দারুণ পারফরম্যান্স গানটিতে পরিপূর্ণতা দিয়েছে। সব মিলিয়ে কাজটি অনেক এনজয় করেছি। শ্রোতারাও এনজয় করছেন দেখে ভালো লাগছে।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৫০   ৩৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাঝারদিয়া ইউনিয়নবাসীর সেবা করতে চান: ফারুক মাতুব্বর
জামালপুরে ১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সরিষাবাড়ীতে অটোভ্যান চুরির সময় হাতেনাতে আটক, পুলিশের সোপর্দ
বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আলফাডাঙ্গার দম্পতি গ্রেপ্তার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে : সংস্কৃতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ