পলকের গণশুনানির একদিনের মাথায় ওসি ক্লোজড

প্রথম পাতা » ছবি গ্যালারী » পলকের গণশুনানির একদিনের মাথায় ওসি ক্লোজড
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



পলকের গণশুনানির একদিনের মাথায় ওসি ক্লোজড

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের গণশুনানিতে সিংড়া থানার ওসি মিজানুর রহমানের অনিয়মের বিষয়ে অর্ধশত মানুষ অভিযোগ করেন। সে গণশুনানির একদিনের মাথায় তাকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। তবে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম ক্লোজ করার বিষয়টি নিয়মিত রুটিন ওয়ার্ক বলে দাবি করেছেন।

জানা গেছে, রোববার (১৩ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দাদের নানা সমস্যা সমাধানে কোর্টমাঠে গণশুনানি করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় অর্ধশত ভুক্তভোগী চাকরি দেয়ার নামে টাকা নেয়া, চুরি, জমি দখল, মাদকের রমরমা ব্যবসা, সন্ত্রাসীদের হুমকিসহ নানা অভিযোগ নিয়ে থানায় গেলেও ওসির সহযোগিতা পায় না বলে অভিযোগ করেন। ভুক্তভোগীদের সহযোগিতা না করার বিষয় এড়িয়ে ওসি মিজানুর রহমান আইসিটি প্রতিমন্ত্রীকে আইনের ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেন। ভুক্তভোগীদের সহযোগিতা না করায় আইসিটি প্রতিমন্ত্রী ওসি মিজানুর রহমানের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম গণশুনানির বিষয়টি এড়িয়ে বলেন, ‘সিংড়ার থানার ওসির বদলি রুটিন ওয়ার্ক। দ্রুত সিংড়া থানায় নতুন ওসি পোস্টিং করা হবে।’

বাংলাদেশ সময়: ১৫:৪৬:০০   ৪০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে : সংস্কৃতিমন্ত্রী
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, চালু মহানগর এক্সপ্রেস
মাদকবিরোধী অভিযান: নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, আদালতে সোপর্দ
ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ